Showing posts with label প্রাকৃতিক ভূগোল. Show all posts
Showing posts with label প্রাকৃতিক ভূগোল. Show all posts

Monday, October 14, 2013

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

তাপ ও চাপ বা রাসায়নিক  প্রক্রিয়ায় আগ্নেয় বা পাললিক শিলার গঠন স্বাভাবিক ভাবে পরিবর্তিত হয়ে নতুন শিলায় পরিণত হতে পারে। এরূপ পরিবর্তিত হয়ে শিলাকে রূপান্তরিত শিলা বলে। যেমনঃ কয়লা, রুপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

Sunday, October 13, 2013

পাললিক শিলা

পাললিক শিলা (Sedimentary Rock)

আগ্নেয় শিলা নানা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত  এবং পরিবাহিত হয়ে নিম্নভূমি, নদী ও সাগর তলদেশে পলল রুপে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে কঠীন শিলায় পরিনত হয়। এ ধরনের শিলাকে পাললিক শিলা বলে। সমুদ্র গর্ভে ধীরে ধীরে সঞ্চিত হয় বলে এ সব শিলায় স্পস্টত বিভিন্ন ছাপ দেখা যায়। এ জন্য একে  স্তরীভুত শিলাও বলে। আবার একই  কারনে এতে নানা জীবজন্তু ও উদ্ভিদের দেহাবশেষ স্তরীভুত অবস্থায় দেখা যায়।

বেলে পাথর, কয়লা, কেওলিন, চুনা পাথর প্রভৃতি পাললিক শিলার উদাহরন।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ