Showing posts with label ভূমিরুপবিদ্যা. Show all posts
Showing posts with label ভূমিরুপবিদ্যা. Show all posts

Tuesday, November 12, 2013

Delta < ব-দ্বীপ >

ব-দ্বীপ Delta

নদীর নিম্ন প্রবাহে স্রোতের বেগ এতই হ্রাস পায় যে, নদীর মুখেই তলানী সঞ্চিত হয়ে চর জেগে উঠে। এতে করে নদীর স্রোত বাধা প্রাপ্ত হয়ে জেগে উঠা চরের দু প্রান্ত দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। ফলে চরের দু প্রান্ত ক্ষয় প্রাপ্ত হয়ে ত্রিকোণাকার মাত্রাহীন "ব" অক্ষরের আক্ক্রিতি প্রাপ্ত হয়। এ জন্য একে ব-দ্বীপ বলে।

নদী মহোনায় এরূপ ব-দ্বীপ গঠন প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকে। ফলে নদী বহু শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়। প্রায় সমগ্র বাংলাদেশই এই প্রক্রিয়ায় গঠিত হয়েছে।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ

Monday, October 14, 2013

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

তাপ ও চাপ বা রাসায়নিক  প্রক্রিয়ায় আগ্নেয় বা পাললিক শিলার গঠন স্বাভাবিক ভাবে পরিবর্তিত হয়ে নতুন শিলায় পরিণত হতে পারে। এরূপ পরিবর্তিত হয়ে শিলাকে রূপান্তরিত শিলা বলে। যেমনঃ কয়লা, রুপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

Sunday, October 13, 2013

প্লাবন সমভুমি

প্লাবন সমভূমি (Allivial Plain)

নদীর সমভুমি প্রবাহে গভীরতা হ্রাস পায়। ফলে বর্ষাকালে নদীর দু'কুল ছাপিয়ে আশ-পাশের অঞ্চল প্লাবিত হয় এবং সেখানে পলি সঞ্চিত হয়।  এভাবে কালক্রমে নদী বিধৌত অঞ্চলে পলল গঠিত এক বিস্তর সমভূমির সৃষ্টি হয়।

বাংলাদেশের অধিকাংশ স্থানই প্লাবন সমব্বহূমি অন্তর্গত।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

পাললিক শিলা

পাললিক শিলা (Sedimentary Rock)

আগ্নেয় শিলা নানা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত  এবং পরিবাহিত হয়ে নিম্নভূমি, নদী ও সাগর তলদেশে পলল রুপে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে কঠীন শিলায় পরিনত হয়। এ ধরনের শিলাকে পাললিক শিলা বলে। সমুদ্র গর্ভে ধীরে ধীরে সঞ্চিত হয় বলে এ সব শিলায় স্পস্টত বিভিন্ন ছাপ দেখা যায়। এ জন্য একে  স্তরীভুত শিলাও বলে। আবার একই  কারনে এতে নানা জীবজন্তু ও উদ্ভিদের দেহাবশেষ স্তরীভুত অবস্থায় দেখা যায়।

বেলে পাথর, কয়লা, কেওলিন, চুনা পাথর প্রভৃতি পাললিক শিলার উদাহরন।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ