Showing posts with label নৃ-ভূগোল. Show all posts
Showing posts with label নৃ-ভূগোল. Show all posts

Monday, October 14, 2013

Lingua Franca লিংগুয়া ফ্রাঙ্কা

লিংগুয়া ফ্রাঙ্কা (Lingua Franca) বা  বহুল প্রচলিত ভাষা

কোন অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী জন গোষ্টির মধ্যে ব্যবহৃত একটি  তৃতীয় ভাষা। যেমনঃ ভারতে ইংরেজী ভাষা। একে সার্বজনীন ভাষা বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে একটি প্রচলিত ভাষার বিকৃত রূপ সর্বসাধারণের   মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারে। তখন এই বিকৃত ভাষাই সার্বজনীন ভাষা বা "লিংগুয়া ফ্রাঙ্কা"  হিসেবে পরিচিত হয়।

হিন্দি ও পার্শির সমন্বয়ে উদ্ভুত উর্দু ভাষা এক সময়ে উত্তর ভারতে সেনা বাহিনীর লিংগুয়া   ফ্রাঙ্কা হিসেবে বিকশিত হয়েছিল।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

Saturday, November 6, 2010

নৃ-ভূগোল : মৈলিক সংজ্ঞা

ভূগোল শাস্ত্রের যে শাখায় নৃ-গোষ্ঠী তথা মানব জাতিসমূহের ভৌগলিক বন্টন বৈশিষ্ট পর্যালোচনা করে টা নৃ-ভূগোল(Anthropogeography) বলে পরিচিত | ভূগোলের এই শাখার সাথে নৃ-বিজ্ঞানের মৌলিক সম্পর্ক রয়েছে | যেমনটি জৈব ভূগোলের সঙ্গে জীববিদ্যার কিনবা অর্থনীতিক ভূগোলের সাথে অর্থনীতির | কোনো কোন ভূগোলবিদ মানব ভূগোল ও নৃ-ভূগোলকে একই অর্থে ব্যবহার করছেন |[১] 
ভূগোলের এই জনপ্রিয় শাখার উদ্ভব হয় ফ্রেডরিখ রেটজেল(১৮৪৪-১৯০৪) এর হাত ধরে | তাঁর রচিত Anthropogeographie (দুই খন্ডে লেখা ১৮৮২ ও ১৮৯১ সালে প্রকাশিত) নৃ-ভূগোলের ভিত্তি স্থাপন করে |[]

সুত্র :[১] বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ