Tuesday, August 10, 2010

ভূগোলশাস্ত্র : উত্পত্তি ও মৌলিক সংজ্ঞা

বুদ্ধিমান প্রাণী হিসেবে যাত্রা যেদিন থেকে, সেদিন থেকেই মানুষ তার পরিসর, পারি পার্শ্বিকতা ও পরিবেশ সম্পর্কে জানার চেষ্ঠা করেছে | এ ধরনের অনুমানের যথার্থতাও রয়েছে |  জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে ভূগোলশাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন | গ্রীক পণ্ডিত এরাটসথেনিস (জন্ম ২৭৬ খ্রি. পূ.) সর্ব প্রথম Geography  শব্দটি ব্যবহার করেন | তিনি এই শাস্ত্রকে 'মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনা করাকে বোঝাতে চেয়েছেন' (Geo = পৃথিবী ; graphy = বর্ণনা বা বিবরণ ) | অন্যদিকে , Geography এর বাংলা প্রতিশব্দ 'ভূগোল'(বরং সরভারতীয় প্রতিশব্দ বলাই যুক্তি সঙ্গত) শব্দটিও একই অর্থে সুপ্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে | আধুনিক গবেষকদের মধ্যে অনেকেই মনে করেন যে, ভূগোল শাস্ত্রে ভারতীয়দের অবদান গ্রীকদের চেয়েও প্রাচীন |  যাহোক, এ সম্পর্কে ব্যাপক গবেষনার প্রয়োজন আছে | ভারতীয় পণ্ডিত সূর্যসিদ্বান্ত 'ভূগোল' শব্দটি প্রথম ব্যবহার করেন | প্রাচীন ভারতীয় হিন্দু, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্ম গ্রন্থ এবং প্রাচীন পুরাণ সমূহে 'ভূগোল'  ও 'খগোল', (Cosmology -র প্রতি শব্দ) শব্দটি প্রায়শই একই অর্থে ব্যবহৃত হতো এবং অন্যান্য  প্রাচীন সভ্যতার মতো প্রাচীন ভারতেও ভূগোলশাস্ত্রের পরিধি ছিল ব্যাপক ও ধর্মাশ্রয়ী |