মানব জাতির উন্নয়নকল্পে সমুদ্রবিজ্ঞান এক নতুন ও সম্ভাবনাময় বিজ্ঞান হিসেবে আবির্ভূত হয়েছে | এই বিজ্ঞানের সবচেয়ে সহজ সংজ্ঞা হলো সমুদ্র প্রপঞ্চ অধ্যয়নে বিজ্ঞানের সকল শাখার প্রয়োগ | এই সংজ্ঞার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো 'সকল', অর্থাৎ ভালো সমুদ্র বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের অধিকাংশ শাখা এবং সমুদ্রের ওপর শাখাগুলোর প্রভাব সম্পর্কে কিছু ধারণা অবশ্যই থাকতে হবে | সমুদ্র বিজ্ঞানে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর অবস্থান ও বন্টন , সমুদ্রের পানির রাসায়নিক ও ভৌত বিশ্লেষণ, সমুদ্র স্রোত, ঢেউ ও জোয়ার-ভাতার প্রকৃতি, সমুদ্র তলদেশের বৈশিষ্ট ও বায়ুমন্ডলের সাথে সমুদ্রের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে |
বিভিন্ন সময়ে বিভিন্ন সমুদ্র বিজ্ঞানী সমুদ্রবিজ্ঞানকে নানা ভাবে সংজ্ঞায়িত করেছেন | নিম্নে সমুদ্রবিজ্ঞানের কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো :
প্রাউডম্যান (Proudman, 1962) সমুদ্র বিজ্ঞানের সপ্ন্জ্ঞা দিয়েছেন এমন ভাবে যে, ভৌত ও জৈবিক বৈশিষ্টের আলোকে সমুদ্রের পানির তাপীয় পরিক্রমণ ও গতিশীলতার মৌলিক বৈশিষ্টের সমীক্ষাই হলো সমুদ্রবিজ্ঞান |[১], ফেয়ারব্রিজের (Fairbridge, 1966 ) মত্রে সমুদ্রবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে - সমুদ্রের বিভিন্ন প্রপঞ্চের সাথে বায়ুমন্ডলের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক আলোচনা | [২]
ফ্রিম্যান (Freeman, 1951) এর মতে আবহাওয়া বিজ্ঞানের ন্যায় সমুদ্রবিজ্ঞানও ভৌগলিক পরিসর থেকে উদ্ভূত | এটি পৃথিবীর গতিশীল বারিমন্ডল ; সমুদ্রের পানির ভৌত বৈশিষ্ট , জোয়ার-ভাটা, স্রোত, সমুদ্রের উপকূলের তলদেশ ও তলদেশের বাহ্যিক গঠণ ও সামুদ্রিক জীবের জীবন-ব্রিত্তান্ত ও তাদের আঞ্চলিক বন্টন নিয়ে আলোচনা করে | এটি বিজ্ঞানের মূল শাখার সাথে ওতপ্রোতভাবে জড়িত | [৩]
উপরের বর্ণিত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে সমুদ্রবিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দাড়ায় নিম্নরূপ :
সমুদ্রবিজ্ঞান হলো বিজ্ঞানদের বিভিন্ন শাখার সংমিশ্রণ- যা বিশ্ব সমুদ্র এবং সমুদ্রের পানির বিভিন্ন বৈশিষ্টকে নিয়ে আলোচনা করে | এটি সমুদ্রের পানির গতিশীলতা ও পানির রাসায়নিক উপাদান, নিমস্থ কঠিন ভূত্বকের ও ওপরস্থ বায়ুমন্ডলের সাথে সমুদ্রের পানির সম্পর্ক এবং পানিতে অবস্থিত বিভিন্ন জীব ও উদ্ভিদের স্থানিক বন্টন, এদের অর্থনীতিক ও প্রযুক্তিগত সম্ভাবনা ও পৃথিবীর বাহ্যিক আবরণ হিসেবে বিশ্ব সমুদ্রের ভূমিকা আলোচনা করে | [৪]
---
গ্রন্তপঞ্জি
---
গ্রন্তপঞ্জি
- Proudman, J.L. 1953. Dynamical Oceanography, New York : John Wiley & Sons.
- Fairbridge, R.W. 1966 (ed). Encyclopedia of Oceanography, New York : Nostrand Reinhold.
- Freeman, I. 1951. Deuterium Content of Natural Water and Other Substances, Geochemica et Cosmoschemica Acta 4
- দাস, সু, চ. (২০০৬) আধুনিক সমুদ্রবিজ্ঞান , ঢাকা : মিসেস এষা দাস
No comments:
Post a Comment