Friday, October 25, 2013

Jet Stream

Jet Stream জেট প্রবাহ 

উর্ধ স্তরের বায়ুমন্ডলে এক ধরনের প্রবল বায়ু প্রবাহ।

উত্তর গোলার্ধে ৩০-৩৫ ডিগ্রি অক্ষাংশে উপ ক্রান্তীয় উচ্চ চাপ বলয়ের ওপর এই বায়ু প্রবাহ পরিলক্ষিত হয়। এই বায়ু প্রবাহ এঁকে বেঁকে প্রবল বেগে প্রবাহিত হয়। গতিবেগ ঘন্টায়  ১০০-১৫০ মাইল বা এর ওপরও  হত পারে। একটি সংকীর্ণ পথে সাধারণত পশ্চিম হতে পূর্ব দিকে প্রবাহিত হলেও কখনো কখনো বিভিন্নমুখী জেট প্রবাহও দেখা যায়।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ   

Monday, October 14, 2013

Richter Scale রিক্টার স্কেল

রিক্টার স্কেল (Richter Scale)


এটি ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল বা মাপনী। ১৯৩৫ সনে ভূ বিজ্ঞানী  C.F. Richter এই সকেলের প্রবর্তন  করেন। এটি ১২ টি একক বিশিষ্ট এবং প্রতিটি এককে নির্দিষ্ট মাত্রার ভুমিকম্প এবংএর ক্ষয়ক্ষতির সম্ভাব্য অবস্থা বর্ননা করা আছে।

এই স্কেলে প্রথম এককের মান  হল ১-৩ এবং ১২ তম বা সর্বোচ্চ মাত্রার ভুমিকম্পের মান হলো ৮.২ থেকে ১০। রিক্টারর

রিক্টার স্কেলে ১০ হলো প্রলয়ঙ্কারী ভুমিকম্প বা সর্বোচ্চ তীব্রতা সম্পন্ন ভুমিকম্প।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

Lingua Franca লিংগুয়া ফ্রাঙ্কা

লিংগুয়া ফ্রাঙ্কা (Lingua Franca) বা  বহুল প্রচলিত ভাষা

কোন অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী জন গোষ্টির মধ্যে ব্যবহৃত একটি  তৃতীয় ভাষা। যেমনঃ ভারতে ইংরেজী ভাষা। একে সার্বজনীন ভাষা বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে একটি প্রচলিত ভাষার বিকৃত রূপ সর্বসাধারণের   মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারে। তখন এই বিকৃত ভাষাই সার্বজনীন ভাষা বা "লিংগুয়া ফ্রাঙ্কা"  হিসেবে পরিচিত হয়।

হিন্দি ও পার্শির সমন্বয়ে উদ্ভুত উর্দু ভাষা এক সময়ে উত্তর ভারতে সেনা বাহিনীর লিংগুয়া   ফ্রাঙ্কা হিসেবে বিকশিত হয়েছিল।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

রূপান্তরিত শিলা (Metamorphic Rock)

তাপ ও চাপ বা রাসায়নিক  প্রক্রিয়ায় আগ্নেয় বা পাললিক শিলার গঠন স্বাভাবিক ভাবে পরিবর্তিত হয়ে নতুন শিলায় পরিণত হতে পারে। এরূপ পরিবর্তিত হয়ে শিলাকে রূপান্তরিত শিলা বলে। যেমনঃ কয়লা, রুপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

Sunday, October 13, 2013

প্লাবন সমভুমি

প্লাবন সমভূমি (Allivial Plain)

নদীর সমভুমি প্রবাহে গভীরতা হ্রাস পায়। ফলে বর্ষাকালে নদীর দু'কুল ছাপিয়ে আশ-পাশের অঞ্চল প্লাবিত হয় এবং সেখানে পলি সঞ্চিত হয়।  এভাবে কালক্রমে নদী বিধৌত অঞ্চলে পলল গঠিত এক বিস্তর সমভূমির সৃষ্টি হয়।

বাংলাদেশের অধিকাংশ স্থানই প্লাবন সমব্বহূমি অন্তর্গত।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ 

প্রমান সময়

প্রমান সময় (Standard Time)

দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়েরও পার্থক্য হয়। প্রতি ১(এক) ডিগ্রি দ্রাঘিমার জন্য ৪ মিনিট সময়ের পার্থক্য হয়। এ কারনে বিভিন্ন স্থানীয় সময়ের জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক সীমানায় বা অঞ্চলের মধ্যবর্তী কোন মধ্য রেখার স্থানীয় সময়কে গোটা দেশ বা অঞ্চলের জন্য আদর্শ সময় হিসেবে ধরা হয়। এরুপ নির্ধারিত সময়কে প্রমান সময় বলে।  

বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রান্ত ৯০ ডিগ্রি পুর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে প্রমান সময় ধরা হয়। 

সুত্র :[১] বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ

পাললিক শিলা

পাললিক শিলা (Sedimentary Rock)

আগ্নেয় শিলা নানা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত  এবং পরিবাহিত হয়ে নিম্নভূমি, নদী ও সাগর তলদেশে পলল রুপে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে কঠীন শিলায় পরিনত হয়। এ ধরনের শিলাকে পাললিক শিলা বলে। সমুদ্র গর্ভে ধীরে ধীরে সঞ্চিত হয় বলে এ সব শিলায় স্পস্টত বিভিন্ন ছাপ দেখা যায়। এ জন্য একে  স্তরীভুত শিলাও বলে। আবার একই  কারনে এতে নানা জীবজন্তু ও উদ্ভিদের দেহাবশেষ স্তরীভুত অবস্থায় দেখা যায়।

বেলে পাথর, কয়লা, কেওলিন, চুনা পাথর প্রভৃতি পাললিক শিলার উদাহরন।

সুত্র : বাকী, আ. ও জা. খান (১৯৯৭) ভুবনকোষ , ঢাকা : বঙ্গ